নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড়ে স্হলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রামগড়ে স্হলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

 



পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করেছেন মাননীয়   প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।


১৪ই (নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ঘটিকা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পার্বত্যাঞ্চলের প্রথম স্থলবন্দর ও প্যাসেঞ্জার টার্মিনাল মাননীয় প্রধানমন্ত্রী   শুভ উদ্বোধন করেন।


রামহড় স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম চালুর লক্ষ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল শেড, ব্যাংক, কাস্টমস, বিজিবি ও পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন হলেও যাত্রী পারাপার শুরু হচ্ছে না। ভারত অংশের প্রস্তুতি সম্পন্ন হলে ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হবে।


এসময় টার্মিনাল ভবনে বড় পর্দায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর ভার্সুয়ালী উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন, রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল লতিফ, রামগড় পৌরসভার প্যানেল মেয়র (১) ও কাউন্সিলর শামীম মাহমুদ,  রামগড় ৪৩ বিজিবির স্টাপ অফিসার (এডি) রাজু আহাম্মেদ, কাস্টমর্স অফিসার সরওয়ার উদ্দিন, রামগড় থানা অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ, রামগড় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, টার্মিনাল ইনচাজ আবতাব উদ্দিন, টার্মিনাল সুপারেন্টেন্ড মাসুম বিল্লাহ, টার্মিনাল পুলিশ ইনচার্জ মনির হোসেনসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি ২০২১ সালের ৯ মার্চ দুদেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন। পরে ১৫ কোটি টাকা ব্যয়ে রামগড় ইমিগ্রেশন ভবন ও বিজিবি চেক পোস্টের কাজ সম্পন্ন হলে কিছু লোকবল নিয়োগ দেওয়া হয়।


এরই মধ্যে জাইকার তত্ত্বাবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ককে যুক্ত করতে আটটি সেতু ও আটটি কালভার্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। একই প্রকল্পের আওতায় রামগড়ের ফেনীরকূল এলাকায় প্রধান সড়কে রোড লোড স্কেল প্রকল্পের কাজও শেষ হয়েছে।


এ ছাড়া এক হাজার ১০৭ কোটি টাকা ব্যয়ে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের সেভেন সিস্টার্স খ্যাত দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ত্রিপুরা, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে রামগড় ও ত্রিপুরার সাব্রুম স্থলবন্দর চালুর উদ্যোগ নেয় দুই দেশ।


চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করে এ স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার কাজ চলবে। স্থলবন্দর চালুর লক্ষে রামগড়ে মহামুনি এলাকায় ৪১২ মিটার দৈর্ঘ্য এবং ১৪ দশমিক ৮০ মিটার প্রস্থের বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নামে একটি সেতু নির্মাণ করেছে ভারত।


Tag
আরও খবর