নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৌকা প্রতীক যেই পায়না কেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কাজ করবো ' জনসমাবেশে মেয়র শামসুল হক

উন্নত- সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাটিরাঙ্গায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা ঈদগাহ মাঠে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায়  প্রধান অতিথির হিসেবে বক্তব্যে দেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এবং উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য  মাইনউদ্দিন, গুইমারা উপজেলার চেয়ারম্যান মেমং মারমা, জেলা সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহেনা আক্তার, খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হক প্রমুখ বক্তব্য দেন।


মানুষ উন্নত বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দেশে আবার মুক্তিযুদ্ধের বিরুধীরা জেগে উঠছে। তারা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা দেশে আন্দোলনে নামে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায়। তাদের অপশক্তি তে প্রতিহত করে শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে হবে বলে বলে তিনি জানান।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক বলেন নৌকার প্রতীক কাকে দেওয়া হবে এখনো তা জানানো হয়নি। তবে নৌকার প্রতিক যে পায়না কেন আমরা তার পক্ষ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাটিরাঙ্গা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নৌকা প্রতীককে জয় যুক্ত করবো ইনশাআল্লাহ। 


অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি  ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,  মাটিরাঙ্গা  উপজেলা আ,লীগের  সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর