নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর মহান স্বাধীনতা দিবস পালিত



জয়পুরহাটের আক্কেলপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ৫২তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা রকম কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।দিবসটি উপলক্ষে আজ রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি।

এরপর সকালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পন, সকাল ৬টা ৩০ ঘটিকায় বধ্যভূমি, গণকবরসমূহে পুস্পস্তবক, শহীদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল করিম এঁর স্মৃতিস্তম্ভে পুস্মমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামানা করে দোয়া করা হয়েছে।

এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিন সকাল ৮ টায় সারাদেশের মতো আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে গাওয়া হয় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়।এসময় বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ প্রমুখ।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে হাড়িভাংগা, দৌড় ও অন্যান্য প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে মোনাজাত এবং প্রার্থনা, বিকলে আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান, আলোকসজ্জ্বসা।


আরও খবর