নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটের এম এম ডিগ্রী কলেজ মাঠে মাদক বিরোধী অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের এম এম ডিগ্রী কলেজ মাঠে মাদক বিরোধী ও বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মসূচি উপলক্ষে  অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

দোগাছী ইউপি চেয়ারম্যান সামসুল আলম সুমন এর আহ্বানে মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টায়  অভিভাবক ও সুধী সমাবেশে দোগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু শেখর মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন জনপ্রতিনিধিরা।

সুধী সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণকে মধ্যাণ্যভোজ করানো হয়।

আরও খবর