নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পর অভিযানে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া কথিত জিনের বাদশা গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল 

১১ মার্চ বিকাল সাড়ে ৫ টার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন হাটপাড়া এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা কথিত জিনের বাদশাকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত কথিত ওই  জিনের বাদশা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট থানার হাটপাড়া (হায়দার নগর) এলাকার মৃত আক্তার নবাব খানের ছেলে ইমরান হোসেন ইমন (২৫)। 

আনুমানিক প্রায় একমাস পূর্বে জয়পুরহাট সদর থানার পূর্বদেবীপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী সাজ্জাদুল ইসলাম তার এক প্রতিবেশির পরামর্শে কথিত জিনের বাদশা ইমরান কবিরাজের কাছে চিকিৎসা নিতে যায় এবং চিকিৎসা নেওয়ার এক পর্যায়ে কথিত জিনের বাদশা ইমরান কবিরাজ নিজে জীনের মাধ্যমে চিকিৎসা দিয়ে রোগ নিরাময় করবে এবং এর ফলে ভুক্তভোগীকে সে জিনের অনেক ধনসম্পদ, গুপ্তধন পাইয়ে দেবে। কিন্তু শর্ত দেয় যে, তাকে ৫ লক্ষ টাকা আগে দিতে হবে। সরল বিশ্বাসে ভুক্তভোগী সাজ্জাদুল ইসলাম জিনের বাদশা ভেবে তাকে ৩ লক্ষ টাকা দেয় এবং গুপ্তধন পাওয়ার পর ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু  টাকা হাতিয়ে নেওয়ার পর কথিত জিনের বাদশা ইমরান কবিরাজ যোগাযোগ বন্ধ করে দেয় এবং  ফোন বন্ধ করে রাখে। 

পরে ভুক্তভোগী সাজ্জাদুল ইসলাম এ সংক্রান্ত বিষয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে  র‌্যাব  ছায়া তদন্ত শুরু করে ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে কথিত জিনের বাদশা প্রতারক চক্রের মূলহোতা ইমরান হোসেন কবিরাজের অবস্থান শনাক্ত করে প্রতারণার বিভিন্ন উপকরণসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ইমরান হোসেন কবিরাজের প্রধান সহযোগী রাফসান পলাতক থাকে। 

র‌্যাবের জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত কথিত জিনের বাদশা ইমরান হোসেন কবিরাজ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে বিকাশ, নগদ ও অন্যান্য মাধ্যমে জিনের কলসি ভর্তি সোনাদানা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে স্বীকার করেছে। 

এ বিষয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর