নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুরে ওয়ালটনের ‘নেক্সট লেভেল অফার’ র‍্যালি শুরু, ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ

জয়পুরহাটের আক্কেলপুরে শুরু হয়েছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের বহুল প্রতীক্ষিত নেক্সট লেভেল অফার র‍্যালি। স্থানীয় প্রতিষ্ঠান আপন এন্টার প্রাইজ-এর উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য ক্যাম্পেইন ইতোমধ্যেই ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আজ শনিবার সকাল ১০ টায় র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছানোয়ার হোসেন , সম্মানিত ক্রেতাবৃন্দ এবং ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমান মানিক এডিশনাল অপারেটিভ ডিরেক্টর । উৎসবমুখর পরিবেশে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। এই অফারের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ফ্যানসহ বিভিন্ন পণ্য ক্রয়ে থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশ, লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার এবং কোটি টাকার বিভিন্ন উপহার। এছাড়াও, আপন এন্টারপ্রাইজ থেকে ১০ হাজার টাকার বেশি পণ্য ক্রয় করলেই দেওয়া হচ্ছে একটি লাকি কুপন। এই কুপনের মাধ্যমে ড্রয়ের মাধ্যমে জিতে নেওয়া যাবে ২৫টি আকর্ষণীয় পুরস্কার। আয়োজকরা জানিয়েছেন, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় এক চিত্রনায়ক আমিন খান। শুধু ব্যবসায়িক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেনি এই আয়োজন। তীব্র গরমে পথচারী মানুষের মাঝে ঠান্ডা পানি, টি-শার্ট, ছাতা ও হাতপাখা বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আপন এন্টারপ্রাইজ। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আয়োজকরা জানান, নির্ধারিত সময় পর্যন্ত এই অফার চলবে এবং ক্রেতাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। তাই দেরি না করে সবাইকে আপন এন্টারপ্রাইজ, আক্কেলপুরে এসে এই অফারের সুবিধা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Tag
আরও খবর