নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ক্ষেতলালে গভীর নলকূপে বেড়েছে চুরির প্রকোপ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একের পর এক গভীর নলকূপের মেইন সুইচের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে নলকূপের মেইন সুইচ (স্টার্টার) থেকে মোটর পর্যন্ত ব্যবহৃত তামার তারগুলোই টার্গেট করছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণত গভীর নলকূপে ভারীলোড বহনের জন্য ৪টি তামার তার (ফেজ, নিউট্রাল ও আর্থিং) ব্যবহার করা হয়, যা পিভিসি (PVC) ইনসুলেটেড থাকে। এসব তারের বাজার মূল্য অনেক বেশী। প্রতিটি গভীর নলকূপে ৪০ থেকে ৪৫ ফিট এ ধরনের তামার তার থাকে। যার প্রতি ফিটের  বাজার  মূল্য ১২০ টাকা । দাম বেশি হওয়ায় চোরচক্র রাতের আঁধারে নলকূপে ঢুকে তারগুলো কেটে নিয়ে যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে পাহারাদার বাড়ি থেকে যাওয়ার আগেই তারগুলো চুরি হচ্ছে। গত কয়েক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক নলকূপে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। অনেক কৃষক ও নলকূপ মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এতে করে নলকূপের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বেড়েছে। এবিষয়ে স্থানীয় নলকূপ মালিক গোলাম মহিউদ্দীন  বলেন, “আমার দুই দফা রাতের অন্ধকারে কখন এসে তার কেটে নিয়ে গেছে  বুঝতেই পারিনি । নতুন করে তার লাগাতে ৪/৫ হাজার টাকা খরচ  হচ্ছে।” আরেক নলকূপ মালিক জিএম মোস্তফা জানান, আমার গভীর নলকুপেও একইভাবে চুরি হয়েছে “এভাবে চলতে থাকলে আমরা নলকূপ চালানোই বন্ধ করে দিতে বাধ্য হবো। এতে কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।” এদিকে স্থানীয়দের অভিযোগ, একাধিক ঘটনা ঘটলেও প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান' বলেন, "আমি এই থানায় নতুন এসেছি।মিটার ও ট্রান্সফরমার চুরির কথা শুনেছি। তবে, মেইন সুইস এর তার চুরি এটি চোরদের একটি নতুন আইডিয়া। আপনার মুখেই প্রথম শুনছি।  এবিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি তবে আমার মনে হয় এগুলো স্থানীয় বখাটে মাদকসেবী চোর চক্র করে থাকতে পারে।" পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক  মাহমুদুল হাসান চৌধুরী রকেট বলেন, নলকূপ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্থানীয় পাহারার ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধি করলে এ ধরনের চুরি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
Tag
আরও খবর