নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে হঠাৎ করেই এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: চরম ভোগান্তিতে ভোক্তারা

জয়পুরহাটে হঠাৎ করেই ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। ২-৩ দিনের ব্যবধানে এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানির মূল্য ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগেও বিভিন্ন কোম্পানির ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারিসহ বিক্রি হচ্ছিল ১৪৭০ থেকে ১৫০০ টাকায়। তবে বর্তমানে সেই একই সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকায়। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানো হবে এমন খবরে কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করে তাদের কাছ থেকে পাইকারি ১৯০০ টাকা দাম নিচ্ছেন ঠিকই কিন্তু কোন রিসিভ দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে তারাও হোমডেলিভারি চার্জসহ ভোক্তাদের কাছে ১৯৫০ থেকে ২০০০হাজার টাকায় বিক্রি করছেন।

একাধিক ভোক্তা জানান, হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে তারা বিপাকে পড়েছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রান্নার গ্যাসের খরচ বহন করা কঠিন হয়ে উঠেছে। আগে যেখানে ১৫০০ টাকায় গ্যাস পাওয়া যেত, এখন প্রায় ২০০০ টাকা দিতে হচ্ছে। এতে সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে।

উল্লেখ্য গত মার্চ মাসের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের মূল্য নির্ধারণ করেছে ১৩৪১ টাকা। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানো হবে এমন খবরে ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে ১৯০০ টাকা দাম নিচ্ছেন। আর দুই হাজার টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Tag
আরও খবর