নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে পাম্পগুলোতে তীব্র জ্বালানি তেলের সংকট ! ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

জয়পুরহাটের পাম্পগুলোতে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। এছাড়া অধিকাংশ পাম্পে তেল সরবরাহ সীমিত থাকায় জ্বালানির খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছেন ভুক্তভোগীরা। 

এরই মধ্যে গতকাল রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের সাধারণ গ্রাহকদের এর সরবরাহ হওয়ার জন্য যানবাহনের  রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, অন্যান্য কাগজপত্র ও মোবাইল নাম্বার  সহ গ্রাহকদের দিতে হবে। এমন নির্দেশনায় তেল দিতে কিছুটা বিলম্ব হচ্ছে ও সাধারণ গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। তেল পাম্প  মালিকদের অভিযোগ জেলা প্রশাসন কর্তৃক ট্যাগ অফিসার নিয়োগ, প্রশাসনের মনিটরিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করার কথা কিন্তু তা করছেন না। 

সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা, মিলছে ১০০ থেকে ২০০ টাকার তেল। অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেক গ্রাহকরা। এতে দৈনন্দিন কাজ ও যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা। এদিকে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পাম্পে মোতায়েন করা হয়েছে পুলিশ।

Tag
আরও খবর