নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে — জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৩৩০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী। ​বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, থ্রি-পিস, হাজী রুমাল এবং নগদ অর্থ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই সরকারের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ​ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ এবং জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন।​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ভিপি ওবায়েদুর রহমান সুইট, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নাফউল হাদী মিঠু। বিএনপি নেত নুরুজ্জামান মৃধা, হাজী সোহেল রানা, মতিয়ার রহমান বাঁধন, আজাদুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, সেলিমুজ্জামান সেলিম ও উপজেলা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ​ জানা গেছে, এদিন ২০০টি শাড়ি, ৩০টি থ্রি-পিস, ৩০টি হাজি রুমাল এবং নগদ অর্থসহ মোট ৩৩০ জন উপকারভোগীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সুধীজনদের সাথে ইফতারে অংশ নিবেন প্রতিমন্ত্রী।
Tag
আরও খবর