নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

জয়পুরহাট জেলার সার্বিক বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মার্চ মাসের পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা।

কনফারেন্সে বক্তব্য দেন জয়পুরহা পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ক্যাথরিন গোমেজ, মোঃ নাসির উদ্দিন ও মোছাঃ জান্নাতুল ফেরদৌস জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, পিপি অ্যাডভোকেট মোঃ শাহনুর রহমান শাহীন, স্পেশাল পিপি রিনাত ফেরদৌসী রিনি, এডিশনাল পিপি এটিএম মুজাহিদ আজিজ, র‍্যাব-৫ এর কমান্ডার, বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের প্রতিনিধি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার ডা. রাশেদ মোবারক, জেল সুপার উম্মে সালমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর স্নিগ্ধা আক্তার, প্রবেশন অফিসার শারমিন সুলতানা, কোর্ট ইন্সপেক্টর, ডিবির ওসি এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

কনফারেন্সে জেলার বিচারিক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান নিয়ে মতবিনিময় করা হয়। মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সময়মতো মেডিক্যাল সার্টিফিকেট ও তদন্ত প্রতিবেদন দাখিল, সাক্ষীদের যথাযথভাবে সমন জারি ও কার্যকর করা এবং ভিন্ন জেলার ওয়ারেন্ট তামিলের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মেডিক্যাল সার্টিফিকেট দ্রুত প্রদান নিয়েও আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর