নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

মুসলিম ঐক্যের আহ্বানে জয়পুরহাটের আক্কেলপুরে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আক্কেলপুর উপজেলা পরিষদ সংলগ্ন হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাহারুল ইসলাম বলেন, আল্লাহ যেমন রোজা ফরজ করেছেন, তেমনি সমাজে ন্যায়, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রামও ফরজ করেছেন। তিনি বলেন, মুসলিম বিশ্বে বিভিন্ন স্থানে নির্যাতনের অন্যতম কারণ হলো ঐক্যের অভাব ও সংগ্রামের চেতনা থেকে দূরে সরে যাওয়া। তিনি সকল ঘরানার মুসলমানকে ফেরকা ও মাজহাবের ভিন্নতা ভুলে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জয়পুর বার্তার সম্পাদক ও আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি শাহীনুর রহমান শাহীন, সাপ্তাহিক সত্যের পথে পত্রিকার সম্পাদক সরদার নুরুন্নবী আরিফ, আক্কেলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি নেওয়াজ মোর্শেদ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক তিয়াস মৃধা, দৈনিক সমকালের প্রতিনিধি মওদুদ আহমেদ, দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি আবু রায়হান, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি সাদমান হাফিজ শুভ, দৈনিক রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জি, দৈনিক দেশেরপত্রের ভ্রাম্যমাণ প্রতিনিধি জামাল উদ্দিন এবং দৈনিক বজ্রশক্তির উপজেলা প্রতিনিধি সুজাউর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন উপস্থিত অতিথিরা।

Tag
আরও খবর