দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চমক দেখিয়ে মন্ত্রীসভায় ‘ডিসি বারী’: জয়পুরহাটে আনন্দের জোয়ার

প্রশাসনিক দক্ষতা আর জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে নেমেই বাজিমাত করেছেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব আব্দুল বারী।  তিনি মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। এমন একটি তালিকা সোসাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো নির্বাচনী এলাকায় বইছে উৎসবের আমেজ। ​ দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ার শেষে রাজনীতিতে পা রেখেই বাজিমাত করেছেন তিনি। বিএনপির প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী লড়াইয়েই নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬৫ হাজার ৫৪৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় তিনি সাধারণ মানুষের কাছে ‘ডিসি বারী’ নামেই পরিচিত। ​আবদুল বারীর জন্ম কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামে। তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সচিব হিসেবে অবসরের পর গত এক বছর ধরে তিনি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনে সময় দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। বিএনপি নেতা খুরশিদ আলম চৌধুরী বলেন, উচ্চশিক্ষিত এই নেতা প্রশাসনে থাকাকালীনও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ছিলেন। এলাকাবাসীর মতে, প্রশাসনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দূরদর্শিতার মিশেলে তিনি জয়পুরহাটের অবহেলিত জনপদকে একটি আধুনিক মডেলে রূপান্তর করবেন। এমনটাই এখন সবার প্রত্যাশা। ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম জানান, ডিসি বারী সাহেব মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত কাজ করেছেন। তাঁর এই অভিজ্ঞতা জয়পুরহাট-২ আসনের উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে দেখার জন্য এলাকার মানুষ খুশি ও আনন্দিত । ​ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আব্দুল বারী সাহেব একজন দক্ষ ও অভিজ্ঞ মানুষ। তাঁর মতো একজন ব্যক্তিকে মন্ত্রিসভায় রাখা হলে কেবল জয়পুরহাট নয়, পুরো দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তাঁর এই সাফল্যে গর্বিত।
Tag
আরও খবর