দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোয়ালঘর ফাঁকা, দিশেহারা শিক্ষক

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ​জয়পুরহাটের ক্ষেতলালে এক স্কুল শিক্ষকের গোয়ালঘর থেকে মূল্যবান দুটি গাভী চুরি হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের ছোটতারা গ্রামে চুরির এ ঘটনা ঘটে। ​ভুক্তভোগী শিক্ষক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো তিনি ৬টি গরু গোয়ালঘরে তালাবদ্ধ রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে এবং মেইন দরজার তালা ভেঙে বিদেশি ক্রস জাতের দুটি গাভী চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে জেগে দেখি গোয়ালে গরু নাই। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। ​একই রাতে ওই গ্রামের জহুরুল নামে আরেকজনের বাড়িতেও সিঁদ কেটে চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে গোয়ালঘরে গরু না থাকায় চোরের দল সফল হতে পারেনি। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ​ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গরু দুটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর