দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আক্কেলপুর বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোবাশ্বের হোসেন ছাত্রদলে যোগদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব মোবাশ্বের হোসেন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি আক্কেলপুর উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে যুক্ত হন। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল ফুলেল মালা দিয়ে মোবাশ্বের হোসেনকে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমুদুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, আক্কেলপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান তুষার এবং সদস্যসচিব তানভীন নেওয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, মোবাশ্বের হোসেন আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সংগঠনটির আদর্শচ্যুতির অভিযোগ তুলে গত বছরের ২১ মে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। ছাত্রদলে যোগদান প্রসঙ্গে মোবাশ্বের হোসেন বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ছিলাম। সংগঠনটি আদর্শচ্যুত হওয়ায় আমি পদত্যাগ করি। ছাত্রদলের আদর্শ, নীতি ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছি। এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, ছাত্রদল কখনো গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না, ছাত্রদল আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে মোবাশ্বের হোসেন আজ ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাকে সাদরে গ্রহণ করেছি। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোবাশ্বের হোসেনের যোগদানের মাধ্যমে আক্কেলপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
Tag
আরও খবর