দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আক্কেলপুরের রাজন পেলেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, গড়লেন কলেজের ইতিহাস.

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাল্লিম মন্ডল রাজন। তিনি আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এই অর্জনের মাধ্যমে রাজন তার কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। রাজন বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চল PRM টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবেও নির্বাচিত হন, যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি। এছাড়াও দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালীন সেবায় তার সক্রিয় অংশগ্রহণ ফলে বাংলাদেশ স্কাউট থেকে ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে । রাজন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের PRM ফটোগ্রাফি টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি। অন্যান্য গুণাবলির পাশাপাশি রাজন একজন প্রতিভাবান আলোকচিত্রী। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় তার একটি আলোকচিত্র প্রদর্শিত হয়, যা বিশেষ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও তিনি ইউনেস্কো সহ দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রাজনের এই সাফল্যে সরকারি মুজিবর রহমান কলেজের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও রোভার স্কাউটস সংশ্লিষ্টরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজন শিক্ষা, স্কাউটিং ও সমাজসেবার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবেন।
Tag
আরও খবর