দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে ৬০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা, জয়পুরহাটের অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ডিবির এসআই (নিঃ) মোঃ শাখায়াত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন এসআই (নিঃ) মোঃ আবুল কালাম, এএসআই (নিঃ) মোঃ সাজেদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মাহামুদ সিদ্দিকি, এএসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাখাওয়াত (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত মকবুল হোসেনের ছেলে এবং শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে মোট ৬০০ (ছয়শত) পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২ (দুই) বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag
আরও খবর