নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে এবং বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকালে জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত ৬০ মিনিটের এ খেলায় উভয় পক্ষ কোন গোল করতে না পারায় ফলাফল ড্র হয়েছে।

উত্তর-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর রংপুর এর তত্ত্বাবধানে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর আয়োজনে বিজিবি-বিএসএফ এর মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

উক্ত মৈত্রী ফুটবল ম্যাচে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল অজয় সিং।

ফুটবল ম্যাচটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ  ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন ফুটবল খেলা প্রেমী  হাজারো দর্শক। 

খেলা শেষে দুই দলের খেলোয়ারদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট ০১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভিন গাজী সহ বিজিবি- বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের বন্দুতবপূ্ণ প্রতিযোগিতা দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মো: রফিকুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে সম্প্রীতি বজায় রাখা, চোরাচালান রোধসহ অন্যান্য অপরাধ দমন এবং মহান বিজয় দিবস উপলক্ষে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

আরও খবর