নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আক্কেলপুর রেললাইন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ।কৃষকেরা খেতে কাজ শেষে বাড়িতে ফির ছিলেন। এ সময় তাঁরা রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে কৃষকেরা দেখেন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) হাত,পা ও মুখমণ্ডল থেঁতলানো মরদেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকার ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে।


সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।তিনি বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।


স্থানীয় কয়েকজন কৃষক জানান,আক্কেলপুর রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে আজ দুপুরে খেতে কাজ শেষে কয়েকজন কৃষক বাড়ি ফিরছিলেন।এ সময় রেললাইনের ওপর কাউকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে তাঁরা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন।পরে তাঁরা বিষয়টি রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 


স্থানীয় বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, আজ দুপুরে কয়েকজন কৃষক খবর দেন ট্রেনের ধাক্কায় মানুষ মারা গেছেন। আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দেখি এক বৃদ্ধের মরদেহ রেললাইনের মধ্য পড়ে আছে। তাঁর হাত, পা ও মুখমণ্ডল থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি কেউ বলতে পারছেন না।


দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন। তিনি বলেন,পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে।দুই মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।স্থানীয় সূত্রে জানতে পারি ওই ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে।


মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। তিনি বলেন,মরদেহের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে,টেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। নিহতের কোন পরিচয় এখনো পাওয়া যায় নি।

আরও খবর