নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইটভাটায় মোবাইল কোর্টের বিরুদ্ধে শৈলকুপায় বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত শ্রমিক ও মালিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা মোবাইল কোর্টের অভিযানের সমালোচনা করেন এবং সরকারের কাছে দাবি জানান, যেন ইটভাটা বন্ধ বা ভাংচুর না করে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে ইটভাটা মালিক সমিতির নেতারা বলেন, "আমরা পরিবেশগত আইন মেনেই ব্যবসা পরিচালনার চেষ্টা করি। তবে হঠাৎ করেই মোবাইল কোর্ট এসে মোটা অঙ্কের জরিমানা করছে, ভাটা ভেঙে দিচ্ছে। এতে আমাদের বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। সরকারের উচিত আমাদের সঙ্গে আলোচনা করে সমাধান বের করা, না হলে আমরা চরম সংকটে পড়বো। শ্রমিকদের অভিযোগ, "ইটভাটা আমাদের জীবিকার একমাত্র অবলম্বন। যদি এভাবে অভিযান চালিয়ে ভাটা বন্ধ করা হয়, তাহলে আমরা বেকার হয়ে যাব। এখন মৌসুমের সময়, এই মুহূর্তে ভাটা বন্ধ হলে আমাদের পরিবার না খেয়ে মরবে।" সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে মোবাইল কোর্টের অভিযান বন্ধসহ সরকারিভাবে ইটভাটা ব্যবসার টেকসই সমাধানের দাবি জানানো হয়। এ সময় উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, সদস্য রফিকুল ইসলামসহ বিভিন্ন ভাটার মালিক ও শ্রমিক কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে