নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ শৈলকুপায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

"তোমার আমার বাংলাদেশ, ভোট দেব মিলেমিশে"—এ শ্লোগানকে সামনে রেখে শৈলকুপায় ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক দিয়ে প্রদক্ষিণ করে। র‍্যালিটি শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, স্থানীয় জনগণ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. সিরাজুস সালেহীন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য দপ্তর প্রধানগণ। আলোচনা সভায় বক্তারা ভোটের গুরুত্ব এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সকল নাগরিকের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, “একজন সচেতন ভোটার হিসেবে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করি। তাই আমাদের উচিত, ভোটার হিসেবে নিজের দায়িত্ব পালন করা এবং সঠিকভাবে ভোট প্রদান করা।” সভায় আরও বলা হয় যে, প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং তা যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়, সেদিকে সকলের দৃষ্টি রাখা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক প্রতিনিধির নির্বাচন সম্ভব, যা দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির পথ খুলে দেয়। এদিনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নাগরিকদের মধ্যে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভোটারদের প্রতি সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে