নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে তিন দিবসে শতকোটি টাকার ফুল বিক্রির আশা

রাত পোহালেই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। বসন্ত উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সারাদেশে। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরেও ফুলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই তিন বিশেষ দিবসকে কেন্দ্র করে দেশের অন্যতম বৃহৎ ফুল উৎপাদনকারী জেলা ঝিনাইদহের চাষিরা এখন ফুল পরিচর্যা, সংগ্রহ ও বাজারজাতকরণের কাজে ব্যস্ত সময় পার করছেন। জেলার ফুলচাষি ও ব্যবসায়ীরা আশা করছেন, এ বছর অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন। জেলার ৬ উপজেলার মধ্যে চারটিতে গোলাপ, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, টিউলিপ, থাই গোলাপ, চন্দ্রমল্লিকা ও রজনীগন্ধাসহ বাহারি ফুলের চাষ হচ্ছে প্রায় তিন দশক ধরে। সরেজমিনে ঝিনাইদহ সদর উপজেলার গান্না, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা ও মহেশপুর উপজেলার নেপা বাজারের পাইকারি ফুলের বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিন লাখ লাখ টাকার ফুল বিক্রি হচ্ছে। ভোর হতেই ফুলচাষিরা ক্ষেতে নেমে পড়েন। দুপুর পর্যন্ত চলে ফুল সংগ্রহের কাজ। পরে ফুলগুলো পাইকারদের কাছে বিক্রি হয় এবং সেখান থেকে চলে যায় ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে। ঝিনাইদহ থেকে দেশের মোট গাঁদা ফুলের ৭০ শতাংশ সরবরাহ হয়। বাজারে বর্তমানে গাঁদা ফুল মানভেদে প্রতি ঝুপা (গোছা) ২৫০-৩৬০ টাকা, গোলাপ প্রতি পিস ১৮-২৫ টাকা, জারবেরা ৮-১০ টাকা, রজনিগন্ধা ৬-৭ টাকা এবং গ্ল্যাডিওলাস ১০-১২ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। গান্না গ্রামের ফুলচাষি সোলাইমান হোসেন বলেন, ‘এক একর জমিতে চন্দ্রমল্লিকা, জারবেরা, গোলাপ ও গাঁদা ফুলের চাষ করেছি। বিশেষ দিবসকে ঘিরে ফুলগাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছি। বাজারে ফুলের দাম বেশি হলে ভালো লাভ হবে।’ ফুলচাষি শরিফুল ইসলাম বলেন, ‘সারা বছর গাঁদা ও গোলাপের চাহিদা থাকে, তবে ডিসেম্বর থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশেষ দিবসগুলোতে চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এই সময়কে ঘিরেই আমরা বাড়তি যত্ন নিই।’ কালীগঞ্জের ফুলচাষি টিপু সুলতান বলেন, ‘ভালোবাসা দিবসে গোলাপ ও রজনিগন্ধা, একুশে ফেব্রুয়ারিতে গাঁদা ফুল বেশি বিক্রি হয়। এ জন্য এখন ফুলের পরিচর্যা করছি, যাতে ভালো দামে বিক্রি করা যায়।’ ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এবার জেলায় ২২৪ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। সদর উপজেলায় ২৭ হেক্টর, কালীগঞ্জে ৭৫ হেক্টর, কোটচাঁদপুরে ৫২ হেক্টর ও মহেশপুরে ৭০ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। ঝিনাইদহ ফুলচাষি ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জমির উদ্দিন বলেন, ‘এই তিন বিশেষ দিবসকে কেন্দ্র করে আমরা অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রির আশা করছি। ঝিনাইদহের ফুলের খ্যাতি সারাদেশেই রয়েছে।’ ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘সারা দেশের ফুলের চাহিদা মেটাচ্ছেন ঝিনাইদহের চাষিরা। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো উৎপাদন হয়েছে। চাষিরা অন্যান্য বছরের তুলনায় এবার বেশি টাকার ফুল বিক্রি করতে পারবেন।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে