নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইট ভাটা ভাঙা গড়ার খেলায় প্রতি বছরই চলে কোটি টাকার খেলা

পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান ও তথ্যানুযায়ী ঝিনাইদহ জেলায় মোট ১২৪ টি ইট ভাটা রয়েছে। এরমধ্যে বন্ধ আছে ৮টি। আদালতে পিটিশন চলমান ১১ টি। মামলা চলমান রয়েছে ১৬ টি। আর বৈধ ইটভাটা রয়েছে মাত্র ৮ টি। ১২৪ টির মধ্যে উপরোক্ত ৪৩ টি বাদেও অবৈধ ভাটা রয়েছে আরো ৮১টি। এরই মধ্যে সম্প্রতি জেলা জুড়ে মাত্র ১৪টি অবৈধ ইট ভাটাতে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে শৈলকুপা ৪, ঝিনাইদহ সদর ৩, কোটচাদপুর ৩ ও হরিনাকুন্ডুতে ৪ টি মোট ১৪ টি ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। ১৪ টি ইটভাটা থেকে মোট জরিমানা আদায় করা হয়েছে ৩০ লাখ টাকা। গুড়িয়ে দেয়া ১৪ টি ইটভাটা সারিয়ে তুলে পুনরায় চালু করতে ভাটা প্রতি অন্তত ৫ লাখ টাকা করে খরচ হলে তা দাঁড়ায় প্রায় ৭০ লাখে। ভাটা সংশ্লিষ্টরা জানায়, ১২৪টি ভাটার মধ্যে মাত্র ১৪টি ইটভাটা মালিকের জরিমানা ও মেরামত খরচ হয়েছে প্রায় কোটি টাকা। আরোতো সবাই বাঁকি রয়েই গেল। বাঁকিরা হয়তো ধোঁয়া তুলসি পাতা! নয়তো আগামীতেও তারা উচ্ছেদের আওতায়। সুধিমহলের দাবী, জরিমানার ৩০ লাখ টাকা সরকারি কোষাগারে গেলেও উচ্ছেদকৃত ১৪ টি ইটভাটা মেরামত খরচ প্রায় কোটি টাকা। যা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের সামিল। ভাটা মালিকদদের দাবী, যদি পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিতে না পারে তাহলে ইটভাটাগুলো একদমই বন্ধ করে দেয়া উচিৎ। নয়তো প্রতিবছর ভাঙাগড়ার খেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা। অসহায় ও নিরিহ মালিকদের ইটভাটা উচ্ছেদ হয়, জরিমানা হয় এবং কথিত সমিতির নামে চাঁদা দিয়েও তারা বাঁচতে পারেনা। অথচ অজ্ঞাত কারনে বারবারই বেঁচে যায় ক্ষমতাধররা। গোপন সূত্রে জানা যায়, এ সুযোগ কাজে লাগিয়ে কথিত সমিতি ও কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে অনেকে লাখলাখ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, জেলায় ১৪ টি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভেঙে দেওয়া ইট ভাটা গুলো পুনরায় চালু না করার জন্য মুসলেকা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অভিযান চলমান রয়েছে। ভাটা স্থাপন আইনে পর্যায়ক্রমে অবৈধ সব ভাটা উচ্ছেদ করা হবে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে