নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গায়িকাদের মধ্যে সাথী খানই প্রথম

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অনেক গায়িক গায়িকারই নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। তারা নিজেদের মৌলিক গান, কাভার করা গান, স্টেজ শো'সহ অন্যান্য আনুষঙ্গিক আরো নানান ধরনের ভিডিও সেসব চ্যানেলে প্রকাশ করে থাকেন। আবার কেউ কেউ শুধুই গানই প্রকাশ করে থাকেন। এই প্রজন্মের গায়কদের মধ্যে বেশ কয়েকজন-এর ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ সাবস্ক্রাইবার আছে। তবে বাংলাদেশে গায়িকাদের মধ্যে এই প্রজন্মের আলোচিত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাথী খানই প্রথম যিনি শুধু মৌলিক গান প্রকাশ করেই নিজস্ব ইউটিউব চ্যানেলে 'সাথী খান'র এক মিলিয়ন সাবস্ক্রাইবার করেছেন। অর্জন গত ২৬ জানুয়ারি বিকেলে 'সাথী খান' ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাথী খান। কারণ ২০২২ সালের ১১ অক্টোবর চালু করা 'সাথী খান' ইউটিউব চ্যানেলেটির জন্য সাথী দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। নিজের সংসার, দুই সন্তানকে দেখার পাশাপাশি তিনি তার এই চ্যানেল নিয়ে ভীষণ মনোযোগী ছিলেন। নতুন নতুন মৌলিক গান প্রকাশে যেমন তার সজাগ দৃষ্টি ছিলো, ঠিক তেমনি অন্য চ্যানেলের জন্যও মৌলিক গান প্রকাশে তার আগ্রহ ছিলো। যে কারণে গত প্রায় আড়াই বছরে সাথী খান একজন সঙ্গীতশিল্পী হিসেবে শ্রোতা দর্শকের মধ্যে এক অন্য জায়গায় চলে এসেছেন। নিজের চ্যানেলের এমন অবস্থানে চলে আসা প্রসঙ্গে সাথী খান বলেন, 'বলা যায় অনেক স্বপ্ন, আশাকে বুকে লালন করেই এই সাথী খান চ্যানেলে যাত্রা শুরু করেছিলাম। আমাকে সবসময়ই পরামর্শ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জুয়েল মোর্শেদ ভাই। চেষ্টা করেছি প্রতি নিয়ত নতুন নতুন গান প্রকাশ করতে। সেইসাথে নিজে অনেক কষ্ট করেছি। আমার স্বামীও আমাকে ভীষণ অনুপ্রেরণা দিয়েছে। সত্যি বলতে কী আমার শুভাকাঙ্খীরা সবসময়ই চাইতো আমার চ্যানেলটি যেন এমন একটি পর্যায়ে যায় যেন এই চ্যানেলই যেন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। তো এখন যেহেতু আমার সাথী খান চ্যানেলের সাবস্ক্রাইবার এক মিলিয়ন, তাই এটাকে নিয়ে নতুন করে আরো ভাবছি। আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যারা সবসময় ছিলেন এবং আমার পরিবারকে। সত্যিই আমি আজ ভীষণ উচ্ছ্বসিত, ভীষণ খুশী।' সাথী খান' চ্যানেলের সার্বিক তত্ত্বাবধায়ক জুয়েল মোর্শেদ বলেন, 'অনেক গায়কদেরও চ্যানেলেও দুই বছরে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়নি। সাথী খান অন্য গায়িকাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সাবলীল ভাবে শুধু শ্রম দিয়ে ঠিকঠাকভাবে গান করেও যে একটি চ্যানেলে দাঁড় করানো যায় সাথীই তার প্রমাণ।' এদিকে এরইধ্যে 'সাথী খান' চ্যানেলে জন্য নতুন মৌলিক গান 'যারে ভালোবাসলাম হইলোনা সে আমার' (কথা সুর মাহফুজ ইমরান), নারীর বিরুদ্ধে যাইওনা', 'তকদীরে থাকলে তোমারে পাবো', 'পুরুষ সুখে নারী মূল', 'যাওরে পাখি মুক্ত এবার', (এই চারটি গানের কথা সুর হানিফ খানের) 'বাবা', 'পাখি', (এই দুটো গান পাগল সুজনের কথা ও সুরে) 'ও মানুষ এমন কেন হয়', 'না ভাবিয়া নিজের কথা', (এই দুটো গানের কথা ও সুর রুমন দেওয়ানের) গানগুলো প্রস্তুত আছে। এই গানগুলো শিগগিরই একে একে প্রকাশ পাবে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে