দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উদীচী ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি -কে এম শরীফ, সম্পাদক- আরিফ

"আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে "শ্লোগানের মধ্যে দিয়ে উদীচী ঝিনাইদহ জেলা সংসদের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে সম্মেলন উদ্বোধন করেন প্রখ্যাত কৃষক নেতা কমরেড রবিউল আলম খোকন। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শামসুজ্জামান খোকন, জেলা সংসদের সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন লস্কর, সাবেক সাধারণ সম্পাদক দয়াল দত্ত, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন বাগচী, বাসদের জেলা আহবায়ক এ্যাডভোকেট আসাদুল ইসলাম প্রমূখ। বক্তব্য রাখেন উদীচী শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা, শেখপাড়া শাখার সভাপতি হুমায়ুন কবীর মুক্তি, ইসলামি বিশ্ববিদ্যালয় সংসদের আহবায়ক আর্য পাল প্রমূখ। পরে কেএম শরিফুল ইসলাম কে সভাপতি এবং আরিফুল ইসলাম মিটুলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ঝিনাইদহ জেলা সংসদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতিঃ দিলীপ ঘোষ, লোকমান হোসেন ও আলমগীর অরণ্য। সাধারণ সম্পাদক -আরিফুল ইসলাম মিটুল, সহ-সাধারণ সম্পাদক : তাসরিন আক্তার শর্মিলা, কোষাধ্যক্ষ : সাবিনা ইসলাম সম্পাদক হিসেবে-সঞ্জয় বিশ্বাস, লাভলুর রহমান, জামিরুল ইসলাম, গুলজার হোসেন গরিব ও জমিন সাধু নির্বাচিত হন। সদস্য নির্বাচিত হন -শামিম আহমেদ টফি, হুমায়ূন কবির মুক্তি, সঞ্জয় মালাকার, দুলাল চন্দ্র মালি, জুলফিকার আলী পলাশ, মিতানূর, শোভন হায়দার ও আবু তোয়াব অপু।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে