দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শৈলকুপায় জামুকা সদস্য খ ম আমীর আলীর সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা মিলনমেলা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্য খ ম আমীর আলীর সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে এবং আসাদুজ্জামান দুলাল এর সঞ্চালনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সদস্য খ ম আমীর আলীর সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন এর সাবেক যুগ্মসচিব বিশ্বাস লুৎফর রহমান, ঝিনাইদহ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর ফিরোজ, শৈলকুপা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, কালিগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, মহেশপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, কোটচাঁদপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, হরিণাকুন্ডু উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন ও শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটন, গোলাম রইচ, ডা. মেহের আলী, সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাশেম, তবিবর রহমান জোয়ার্দার, সাবেক ডেপুটি কমান্ডার ইসরাইল হোসেন, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ,বৈষম্যবিরোধী ছাত্রনেতা রাব্বী হাসান প্রমুখ। এ সময় ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীরমুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি জামুকা সদস্য খ ম আমীর আলী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার অমুক্তিযোদ্ধা যারা তালিকাভুক্ত আছে তাদের যাচাই বাছাই এর কাজ শুরু করেছে এর মধ্যেও যদি কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না হয়ে থাকে তাদেরকেও তালিকাভুক্ত করবে তবে বিগত সময়ের মতো কোনো অমুক্তিযোদ্ধা যাতে তালিকাভুক্ত হতে না পারে তার জন্য সতর্ক থাকবে। অনুষ্ঠান শেষে তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য কম্বল উপহার দেন।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে