নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শৈলকুপার উপজেলা হাসপাতালে ল্যাব টেকনলজিষ্টে দুদকের হানা



ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনলজিষ্ট আরিফুজ্জামানের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দিনভোর অভিযান চালিয়েছে ঝিনাইদহ দূর্নীতি দমন কমিশনের একটি টিম। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুদকের ঝিনাইদহ অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান। এ সময় ল্যাব ও এক্স-রে ইউনিটে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় একেরপর এক দূর্নীতির প্রমান মেলে । বিষয়টি নিয়ে দুদকের ঝিনাইদহ অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ও এক্স-রে ইউনিটে অভিযান পরিচালনা করে। রোগীদের বিভিন্ন পরীক্ষার কাগজপত্র যাচাই বাছাইয়ের পর হাতেনাতে দূর্নীতির প্রমান পেয়েছেন তারা। তথ্য প্রমানসহ দূদকের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করবেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে ল্যাব টেকনলজিষ্ট আরিফুজ্জামান কর্মরত রয়েছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দূদকের এ অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন। তিনি জানান, দূদকের এ অভিযানে অসঙ্গতির প্রমান মিলেছে ল্যাবে রোগীদের পরীক্ষার বিভিন্ন রশীদে। দূদকের অভিযানের বিভিন্ন অনিয়ম নিয়ে ল্যাব টেকনলজিষ্ট আরিফুজ্জামান জানান, ল্যাবে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যে রিএজেন্ট সরকারীভাবে আসে তাতে অর্ধেক মাস চলে। রশীদে যে অসঙ্গতি দেখা যােেচ্ছ সেই টাকা দিয়ে তিনি বাকী মাসের রিএজেন্ট কেনেন বলে জানান। সুত্র জানায়, ল্যাব টেকনলজিষ্ট আরিফুজ্জামান রোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে গ্রহন করে মাত্র ৫০ টাকা হাসপাতালের কোষাগারে জমা দেন। বাকী টাকা তিনি পকেটস্থ করেন। তবে এই টাকার ভাগ তার উর্ধ্বতন কর্মকর্তা পান কিনা তা তদন্ত করে দেখা দরকার বলে অভিঙ্গমহল  মনে করে।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে