নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নলছিটিতে ব্যাডমিন্টন গ্রাউন্ডের উদ্বোধন করেন উপসচিব মাজহারুল ইসলাম।

ঝালকাঠির নলছিটিতে ব্যাডমিন্টন গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত ৯টায় নলছিটি উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাডমিন্টন গ্রাউন্ডের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসচিব মোঃ মাজহারুল ইসলাম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলো, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়'র প্রধান শিক্ষক (ভার) খায়রুল বাসার রানা ও প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড (বিএম) কলেজ'র ইংরেজি প্রভাষক মোঃ আমির হোসেন।

ব্যাডমিন্টন খেলোয়ারদের মধ্যে উপস্থিতি ছিলেন, মো: বাহাদুর, অমিত সরকার সেতু, মাহাবুব আলম খান, সাওন, আরিফ, রাজীব চক্রবর্ত্তী প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার একমাত্র ব্যাডমিন্টন গ্রাউন্ডটি ইউএনও জান্নাত আরা নাহিদ'র হাজবেন্ড ও সমাজকল্যান মন্ত্রনালয়ের উপসচীব মোঃ মাজহারুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সিএ রাজীব চক্রবর্ত্তী। 

এসময় উপসচিব মোঃ মাজহারুল ইসলামকে প্রধান উপদেষ্টা ও ইউএনও নলছিটিকে পদাধিকার বলে সভাপতি করে উপজেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সমন্বয়ে এপেক্স নামে একটি  ব্যাডমিন্টন ক্লাব'র আত্নপ্রকাশ ঘটে।


Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে