ভারি বর্ষনের কারনে বরিশাল পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি দপদপিয়া চৌমাথা এলাকায় ঢাকা থেকে আসা বরগুনাগামী আব্দুল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পরে যায়।
রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি দপদপিয়া চৌমাথা মোড়ে এলে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পরে যায়। এতে বাসে থাকা অন্তত ২০যাত্রী আহত হন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনার শব্দ শুনে বাইরে এসে দেখতে পান যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পরে আছে।এসময় তারাই উদ্ধারকাজ পরিচালনা করেন। তাদের সূত্রমতে কেউ নিহত না হলেও বাসটির মধ্যে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
১৫০ দিন ১২ মিনিট আগে
২১২ দিন ১৩ মিনিট আগে
২৩৭ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৫৯ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
৩৪২ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৪২ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৫৬ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
৪৮৪ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে