নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নলছিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২৩।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা আওয়মী লীগ এবং সহযোগী ও অংগসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সাংবাদিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর অংশ গ্রহণে পালিত হয় জাতীয় শোক দিবস।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ৯টা ১ মিনিটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত তারা নাহিদ'র সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমী সমাপ্তি রায়, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: আ: ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইন চার্জ মো: আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শিউলি পারভিন, উপজেলা প্রকৌশলী মো: ইকবাল কবির, সমাজ সেবা কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, সাবেক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মো: ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা পরিষদ সদস্য খোন্দকার মজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (সা:) খান মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আ'লীগ সাধারন সম্পাদক জনার্ধন দাস, মুক্তিযোদ্ধা সন্তার লাইজুর রহমান রিয়াজ, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে জাতির জনকের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল ও মুনাজাত করা হয়। এবং দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন একাডেমিক সুপার ভাইজার মো: বদরুল আমিন ও প্রভাষক আমির হোসেন।

এরপর উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে

উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে