নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নলছিটিতে যুবলীগ নেতা আবুল কাশেম বাবলুর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে যুবলীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবুল কাশেম বাবলুর মৃত্যুতে শোক  সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২জুন) বিকেলে সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ শোক সভার আয়োজন করা হয়। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। পৌর মেয়র আঃ ওয়াহেদ খানের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজ, উপজেলা আওয়ামী নেতা আবু সাইয়েদ মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক দুলাল শরিফ, যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিপ্লব, লাইজুর রহমান রিয়াজ, প্রান্তিক দাস পুটু, গাজী শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ইলিয়াস প্রমুখ।

বক্তারা আবুল কাশেম বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বাহাউদ্দীন। 

উল্লেখ্য নলছিটি উপজেলা যুবলীগ নেতা ও  উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবুল কাশেম বাবলু গত ২৪ মে হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে