হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী সংগঠন "কবিতা কন্ঠ " কবিতায় স্বাধীনতার কন্ঠ আসরের আয়োজন করে। ১৭ মার্চ বিকেল ৪ টায় চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কবিতা কন্ঠ এর উদ্যোক্তা অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল এর সভাপতিত্বে এস,এম মিজান ও মোঃ নুরউদ্দিনের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মোরশেদ। প্রধান আবৃত্তিকার হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ফয়সল আহমদ, প্রধান আলোচক হিসেবে ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ড, মোহাম্মদ মাহবুব রব্বানী সহযোগী অধ্যাপক এআইইউবি,মাজহারুল ইসলাম সহকারী অধ্যাপক লংলা আধুনিক ডিগ্রি কলেজ, কুলাউড়া,বিশিষ্ট অভিনেতা গোলাম রব্বানী মিন্টু। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্হান থেকে কবি, সাহিত্যিকের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। এ অনুষ্ঠান উপভোগ করে শ্রোতা দর্শকরা মুগ্ধ হন।
১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে