নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত।

লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। লাখাইয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর সঞ্চালনায় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষি বিদ মোহাম্মদ আনোয়ারুল হক। আলোচনার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রাম এর পরিচিতি ও চলমান কর্মসূচীর বিশদবিবরন উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সফল কৃষি উদ্যোক্তা ফজলে রাব্বি জিসান। উপস্থিত ছিলেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। আলোচনায় অংশ নিয়ে বক্তাগন বলেন পার্টনার প্রোগামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন প্রকল্পের চলমান কার্যক্রম এর ফলে লাখাইয়ে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এক সময়ের খোরপোষের চাষাবাদ এর পরিবর্তে বানিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। শস্যের বহুমুখীকরণ ও নিবিরতা নিশ্চিত হওয়ায় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরও বলেন হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে সুতাং সাকাতি,বেলেশ্বরী কানাই,বলভদ্র সহ অপরাপর নদীগুলো দীর্ঘদিন যাবত খননের অভাবে এর নাব্যতা হারিয়েছে। ফলশ্রুতিতে শুষ্ক মৌসুমে সেচের জন্য প্রয়োজনীয় পানির সংকট ও আগাম বৃষ্টি পাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এথেকে উত্তোরনে নদনদী গুলোর নাব্যতা ফিরিয়ে আনা সময়ের দাবি। সেই সাথে বর্তমান কৃষি বান্ধব সরকারের গৃহীত খালখনন কর্মসূচী আরো বিস্তৃত করার উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। তাঁরা বলেন দীর্ঘদিন যাবত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার এর ফলে জমির উর্বরা শক্তি দিন দিন কমে যাচ্ছে। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে উতপাদন বৃদ্ধি করতে জমির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও জৈব বালাই নাশক ব্যবহার বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে আহবান জানানো হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রশান্ত পাল।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে