নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে ২১ঘন্টা পর ভেঁসে উঠলো সুতাং নদীতে নিখোঁজ সাদেকের লাঁশ।

লাখাইয়ে ২১ঘন্টা পর ভেঁসে উঠলো সুতাং নদীতে নিখোঁজ সাদেকের লাঁশ । লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া সাদেক আহমেদ পায়েল(৩২)এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ই মে)দুপুরে উপজেলা নোয়াগাঁও গ্রাম সংলগ্ন সুতাং নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়, নিহত সাদেক আহমেদ পায়েল নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সাদেক এবং তার ছোট ভাই ফরাশ উদ্দিন সুতাং নদীর পাশে জমিতে নৌকা নিয়ে ধান কাটতে যায়,এবং ধান নিয়ে বাড়ী ফেরার পথে সুতাং নদীর কাছে আসা মাত্রই কালবৈশাখী ঝড় শুরু হয় এক সময় সাদেক আহমেদ পায়েল নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যায়, খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী, লাখাই থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিস এর লোকজন ঘন্টার পর ঘন্টা অভিযান পরিচালনা করে তার সন্ধান পাওয়া যায়নি,প্রায় ২১ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার, নদীতে তলিয়ে যাওয়া সাদেক আহমেদ পায়েলের মৃত্যু দেহ ভেঁসে উঠে। নিকটতম আত্মীয় কাজল মিয়া বলেন, দুইদিন যাবত নিখোঁজ আমাদের অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ আত্মীয়, লাখাই থানার বামৈ নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার বড় ছেলে মোঃ সাদেক আহমেদ পায়েল। ধান আনতে দুই ভাই নৌকাযোগে নদীতে যাওয়ার সময় হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে নদীর মাঝখানে পড়ে যায় পায়েল। এরপর থেকেই তিনি নিখোঁজ। লাখাই থানার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নিরলসভাবে দুইদিন ধরে উদ্ধার কাজ চালিয়েছে,২১ঘণ্টা পরে ভেঁসে উঠে নদীতে। নিহত সাদেক দুই সন্তানের জনক। পরিবারজুড়ে চলছে আহাজারী, পায়েলের জন্য দোয়া করবেন অবশেষে বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের এক নারী নদীতে ভাসমান সাদেকের মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়,পরে খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস এর টিম এর মরা দেহ উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহত সাদেকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লাগাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরীফ আহমেদ।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে