নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অন্ধকার লাখাই বিদ্যুৎ বিহীন জনজীবন,১১ঘন্টা পর বিদ্যুৎতের দেখা আবার উধাও, বিভিন্ন মহলের ক্ষোভ।

অন্ধকার লাখাই বিদ্যুৎ বিহীন জনজীবন,১১ঘন্টা পর বিদ্যুৎতের দেখা আবার উধাও, বিভিন্ন মহলের ক্ষোভ। লাখাইয়ে পল্লী বিদ্যুতের লোডশেডিং। লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় রোজার মাসে প্রথমে বিদ্যুৎ থাকলেও গত কয়েকদিন ধরে অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয়দের। তারাবির নামাজ, সেহরি ও ইফতার– প্রতিনিয়ত চলছে লোডশেডিং। টেকনিক্যাল সমস্যা, ওভারলোড ও লো-ভোল্টেজ ছাড়াও রয়েছে ঘন ঘন ট্রিপ ও সোর্স লাইন রক্ষণাবেক্ষণের কাজ। শুধু তাই নয়, আকাশে মেঘ জমতে দেখলেই পালাচ্ছে বিদ্যুৎ। আবার বিদ্যৎ থাক বা না থাক মাস শেষে মোটা অঙ্কের বিল গুনতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুৎ অফিসের প্রতিটি অভিযোগ নম্বর সবসময় ব্যস্ত। আবার অভিযোগ দিলেও কোনো কাজ হয় না। শনিবার (১৪ই মার্চ) সারাদিন বিদ্যুৎ না থাকায় সমস্যা না হলেও সন্ধ্যার পর এলাকাজুড়ে অন্ধকার নেমে আসে। পল্লী বিদ্যুতের আওতাধীন লাখাই উপজেলাতে গ্রাহক পল্লী বিদ্যুতের লোডশেডিং নিয়ে পড়েছেন মহাবিপাকে। বিদ্যুতের এ অবস্থায় ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে। ঈদকে সামনে রেখে হাটবাজারের ব্যবসায়ীরা ঠিকমতো তাদের বেচাকেনা করতে পারছেন না। ব্যবসায়ী মামুন মিয়া জানান,আজ শনিবার সারাদিন বিদ্যুৎ নাই ব্যবসা নাই,রাত ৯টা বাজে সারা এলাকা অন্ধকার,অন্যদিকে তো গরম, তার ওপর রমজান মাস। এমন সময় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল সবাই। বিদ্যুৎ অফিসে ফোন দিলেই সেই পুরোনো ৩৩ কেভি লাইনের দোহাই দেওয়া হয়। তারা বলেন শাহজীবাজারে সমস্যা। এসব নিয়ে স্থানীয়রা বিশেষ করে মুসল্লিরা ক্ষুব্ধ। এদিকে সারাদিন লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ির ফ্রিজ, টিভি, কম্পিউটার, ব্যবসায়ীদের ফটোস্ট্যাট মেশিনসহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকার ফলে উপজেলাজুড়ে ইন্টারনেটের সেবাও বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ ঠিকমতো পাওয়া না গেলেও বিদ্যুতের বিল কিন্তু কমছে না। বুল্লাবাজারের কাপড় ব্যবসায়ী মোজাম্মিল জানান, সারাদিন বিদ্যুৎ থাকে না; কিন্তু মাস শেষে মোটা বিল আসে। ঈদ সামনে রেখে বিদ্যুৎসেবার মান বাড়ানোর দাবি জানান তিনি। এ ব্যাপারে লাখাই পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুমন সাহার,মুটোফোনে ফোন করলে উনি ফোন রিসিভ করেনি যার কারনে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে