নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে ভিজিএফ'র চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি ডা. জীবন

‎পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।  ‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ খাদ্য সহায়তা কর্মসূচি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাস্তবায়ন করা হয়। ‎বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১,০০২ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গণ মানুষের নেতা ও গরীবের  ডাক্তার নামে খ্যাত আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন। ‎ ‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‎চাল বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ‎সহায়তা পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয় এবং পরিবারে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। ‎ ‎অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, পিআইও কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ‎উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসচ্ছল পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে