নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাই প্রেসকাবের কমিটি পুনঃ গঠন কল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

লাখাই প্রেসকাবের কমিটি পুনঃ গঠন কল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। লাখাই প্রেসক্লাব এর কমিটি পুনঃ গঠন কল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রবিবার (১ মার্চ) লাখাই প্রেসক্লাব এর কমিটি পুনঃ গঠন কল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলার বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ( রঃ) ইসলামি একাডেমিতে বিকেলে ৪ ঘটিকায় লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালেব খান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জালাল আহমেদ। আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর আলম মালু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ,মিয়া মোহাম্মদ লায়েছ,ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম,প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ, সহসভাপতি আশীষ দাশগুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন, আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, অর্থ সম্পাদক সায়েদুর রহমান, আজীবন সদস্য তাফাজ্জল হক, নির্বাহী সদস্য নোমান মোল্লা, পারভেজ হাসান, আকিব শাহরিয়ার,মাওলানা জুবায়ের আহমেদ মাষ্টার প্রমূখ। ইফতার মাহফিলেও মোনাজাত পরিচালনা করেন লাখাই প্রেসক্লাবের সহসভাপতি মাওলানা জালাল আহমেদ। আলোচনা শেষে লাখাই প্রেসক্লাব এর পূনঃ গঠন কল্পে আলী আহমেদকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন নোমান মোল্লা, তাফাজ্জুল হক, ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন। এ কমিটি স্বল্পতম সময়ের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় অতিথি বৃন্দ লাখাই উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ করে বলেন লাখাই উপজেলার দাঙ্গা, মদজুয়াসহ অপরাধ মূলক কর্মকান্ড তুলে ধরে তা রোধে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে