নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বানিয়াচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, পৃথিবীতে বহু ভাষা রয়েছে। কিন্তু বাংলা ভাষার জন্য সালাম, জবার, বরকত ও রফিক প্রাণ দিয়েছেন। দেশের তরে যারা প্রাণ বিসর্জন দেন তারা শহীদ। সেইসব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি রক্ত দিয়ে কেনা মাতৃভাষা বাংলাকে শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি আরও বলেন, আমি সময় করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে বসব। তাদের কথাগুলো শুনব। আমি চাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সমস্যাগুলো চিহ্ন করে দ্রুত সমাধান করার চেষ্টা করব। জন মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে প্রত্যেক কর্মকর্তাকে স্বীয় দায়িত্ব সঠিকভাবে পালন করতে আহবান জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বুরহান আহমদ, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, কাউছার উদ্দিন রাসেল ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এদিকে শুক্রবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বানিয়াচং থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বানিয়াচং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে