নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ের চায়ের কাপে ভোটের আলাপন ,চা বিক্রি বেড়েছে কয়েক গুণ।

লাখাইয়ের চায়ের কাপে ভোটের আলাপন ,চা বিক্রি বেড়েছে কয়েক গুণ। লাখাইয়ের হাট বাজারের চায়ের স্টলে নির্বাচনি উত্তাপ এখন তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শেষ মুহূর্তে সর্বোচ্চ ভোট পাওয়ার চেষ্টায় ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি, পাড়া-মহল্লা, হাটবাজারের চলছে প্রচারণা তবে সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে চায়ের দোকানে। টি-স্টলগুলো যেন পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলছে তুমুলভাবে। ‘চায়ের কাপে ভোটের তাপ’ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। শহর কিংবা গ্রাম- অলিগলি যেন পরিণত হয়েছে প্রচারের খোলা মঞ্চে। সকাল থেকেই প্রার্থীদের গাড়িবহর কিংবা সমর্থকদের লম্বা মিছিল। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণের পাশাপাশি সরাসরি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। অনেক প্রার্থী নিজেই সাধারণ মানুষের বাড়ির উঠানে বসে মনোযোগ দিয়ে শুনছেন সুখ-দুঃখ, উন্নয়ন ও সমস্যার কথা। কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের, কেউ আবার কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছেন। হাটবাজারে ভোটের প্রচার তুঙ্গে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে প্রার্থীরা হাত মেলাচ্ছেন, হাসিমুখে কুশল বিনিময় করছেন, কেউ কেউ ছোট সমাবেশ করে বক্তব্যও দিচ্ছেন। ধর্মীয় উপাসনালয়কেন্দ্রিক প্রচারও চোখে পড়ছে। নামাজ, প্রার্থনা বা উপাসনা শেষে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রার্থীরা।কেউ কেউ নৈতিকতা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তবে এ ক্ষেত্রে আচরণবিধি মেনে চলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারের প্রচারে ভিন্ন মাত্রাও যোগ করেছেন কিছু প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ প্রচার, ছোট ভিডিও বার্তা, এমনকি গ্রাফিক্স ও গান ব্যবহার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে। তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে অনলাইন প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন অনেকেই। কেউ কেউ সাইকেল বা মোটরসাইকেল র‌্যালি, পথনাটক কিংবা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের আলাদা করে তুলে ধরছেন। তরুণ ভোটারদের কাছে টানতে নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নারী ভোটারদের কাছে পৌঁছাতেও বাড়তি উদ্যোগ দেখা যাচ্ছে। উঠান বৈঠক, নারী সমাবেশের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। নারী কর্মীরাও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার গণভোটকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার এখন চূড়ান্ত পর্যায়ে। ব্যস্ত সময়ের মধ্যেই প্রার্থী ও কর্মীরা চেষ্টা করছেন প্রতিটি ভোটারের দরজায় পৌঁছাতে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ আর সেই উত্তাপেই নির্ধারিত হবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা। বুল্লা বাজারের চা বিক্রেতা রিপন মিয়া বলেন, আলহামদুলিল্লাহ এই নির্বাচন লগ্নে দিনে রাতে চা বিক্রি বহুগুণ বেড়েছে, এবং নির্বাচনের যত আলাপ এখানেই হচ্ছে,প্রার্থীরা আসছে এবং কৌশল বিনিময় করছে, সব মিলিয়ে ভালই লাগছে। হবিগনজ -৩ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব জিকে গউছের পক্ষে ভোট চান লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আখতার আহাদ চৌধুরী স্বপন । গতকাল দুপুরে স্থানীয় বুল্লা বাজারে তাঁকে ভোট চাইতে দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একাধিক প্রার্থী জানিয়েছেন, তাদের টার্গেট ভোট কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি। এতে করে নিজ নিজ পাল্লা ভারী হবে এমনটাই মনে করছেন তারা। জামায়াত এক নেতা বলেন, বিগত ১৭ বছর দেশের জনগণ ভোট দিতে পারেননি। এখন দেশবাসী মুখিয়ে আছেন ভোট দিতে। ১২ তারিখে দেশে ভোট উৎসব হবে। আমার নির্বাচনি এলাকায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা আমাদেরকে বলেছেন, সকাল থেকে লাইন ধরে ভোট দেবেন।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে