নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে কালজয়ী গান"নিশিতে যাইও ফুল বনরে ভ্রমরা" এর রচয়িতা সাধক শেখ ভানু শাহ ( রহ;) এর ১০৫ তম বার্ষিক ওরস।

লাখাইয়ে কালজয়ী গান"নিশিতে যাইও ফুল বনরে ভ্রমরা" এর রচয়িতা সাধক শেখ ভানু শাহ ( রহ;) এর ১০৫ তম বার্ষিক ওরস। সোমবার (২৯ ডিসেেম্বর) লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মরমী সাধক,কবি ও "নিশীথে যাইয়ো ফুলেরে ভোমরা,নিশীথে যাইয়ো ফুল বনে" সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা শেখ ভানু শাহ এর ১০৫ তম বার্ষিকওরস অনুষ্ঠিত হচ্ছে। ওরস উপলক্ষে শেখ ভানু শাহ এর মাজার পরিচালনা কমিটি দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করছে। এর মধ্যে ওয়াজ মাহফিল,জিকির - আসকার,মিলাদ ও দোয়া মাহফিল। এদিন ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। ওরসে দূর- দুরান্ত থেকে শত শত আশেকান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটবে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা বসছে। মেলায় ইতিমধ্যে দোকানীরা হরেকরকমের পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে। বিনোদনের জন্য রয়েছে বিভিন্নরকম রাইড যেমন চরকি নাগরদোলা সহ বিভিন্ন ধরনের খেলা। উল্লেখ্য ১৮৪৯ সালে হবিগঞ্জ জেলার লাখাই থানার ভাদিকারা গ্রামে জন্ম গ্রহন করেন। ছোট বেলায় থেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন। ভৈরববাজারে বড় বড় মহাজনের কাছে ধান সরবরাহ করতেন।তাঁর ব্যবসার লেনদেনে সততার থাকার কারনে " ভানু বেপারী" হিসেবে পরিচিত ছিলেন। নদীতে ভেসে যাওয়া মৃতদেহে কাক বসে চোখ খাচ্ছে। এ দৃশ্য দেখে শেখ ভানু শাহ মনে উদ্ভব ভাবনার সৃষ্টি হয়। ছোট বেলা থেকেই গানের প্রতি ঝোক ছিলেন। লাখাই বাজার থেকে ধানের নৌকা করে ভৈরববাজার পর্যন্ত গান গাইতে গাইতে যেতেন। শেখ ভানু শাহের বন্ধুরা তার সাথে গান গাইতেন। তার বন্ধু ছিল বাংগালপাড়ার নবাব আলী সওদাগর,কালিকাপুরের হাজী শরিয়ত উল্লাহ,জিরুন্ডার আরজান শাহ,বাখরনগরের মুন্সী এলাহী বখত,ভাদিকারা গ্রামের নবীন দাশ, বামৈ গ্রামের ঠাকুর দয়ানন্দ। তিনি গান ও পুথি লিখতে শুরু করেন। ১৯৩৩ সালে বংগীয় মুসলিম সাহিত্য সম্মেলনে কলকাতায় সাহিত্য সম্মেলন অনুষ্টিত হয়। সুবিখ্যাত সাহিত্যিক ও মনিষী কাজী আব্দুল ওদুদ বাংলার চারজনকে অর্থাৎ লালন শাহ,শেখ মদন,শেখ ভানু শাহ ও হাসন রাজাকে দার্শনিক অভিহিত করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বন্ধু রামানন্দ চট্রোপাধ্যায়কে " প্রবাসী" বাউল গান প্রকাশের জন্য উৎসাহিত করেন। ফলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হারামনি নামক পত্রিকায় শেখ ভানু শাহর গান প্রকাশ করেন। ১৪ পৌষ হলে প্রতি বছর লাখাই থানার ভাদিকারা গ্রামে ভানু শাহের মাজারে প্রচুর লোকের সমাগম ঘটে। মেলা জমে। ভক্তরা ভানু শাহের গান গেয়ে আনন্দে মেতে উঠেন।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে