নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে সরিষা ফুলের মধু সংগ্রহ শুরু।

লাখাইয়ে সরিষা ফুলের মধু সংগ্রহ শুরু।


লাখাইর মুড়িয়াউক ইউনিয়ন এর সাতাউক মাঠে মৌচাষী ছুরত আলীর স্থাপনকৃত ২৯ মৌবাক্স থেকে মধু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারী)  সকালে চলতি মৌসুমে প্রথম বারের মতো মধু সংগ্রহ করেন মৌচাষী মোঃ ছুরত আলী। শীতের তীব্রতা উতপাদন কম হওয়া সত্বেও  এক সপ্তাহে  ২৯ টি মৌবাক্স থেকে প্রায় ৬০লিটার মধু সংগ্রহ করা হয়েছে।  এদিকে সরিষা নির্ভর মধু চাষ লাখাইর অন্যকোন মাঠে করা হয়নি।তা করতে পারলে উতপাদন বহুগুন বেড়েযাওয়ায়  সম্ভাবনা।প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমে  লাখাইয়ে বিস্তীর্ণ ফসলের মাঠে হলুদের সমারোহ। যে দিকে চোখ যায় শুধু হলুদের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। মৃদুমন্দ বাতাসে দোলছে সরিষার ফুল।লাখাইর মুড়িয়াউক, সাতাউক,মোড়াকরি, গুনিপুর,সিংহগ্রাম, বামৈ,করাব,মৌবাড়ি সহ প্রতিটি মাঠে এ দৃশ্য নজরকাড়া। লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় চলতি মৌসুমে লাখাইয়ে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ১২০ হেক্টর কিন্তু চাষ হয়েছে ২ হাজার ৪ শত হেক্টরেরও বেশী জমি।বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়  কোন কোন জমিতে ফুল ফুটেছে, আবার কোনটিতে ফুল ফোটার উপক্রম। সরজমিন উপজেলার  বিভিন্ন মাঠ পরিদর্শন কালে সাতাউক ও মুড়িয়াউক গ্রামের কয়েকজন সরিষা চাষির সাথে আলাপকালে জানান এবছর  সরিষার ফলন আশানুরূপ হওয়ায়  তারা প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবেন বলে আশাবাদী। সাতাউক গ্রামের সাজু মিয়া(৫৫) জানান আমি ২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। সমুদয় খরচ হয়েছে  ৩ হাজার টাকার মতো।আমি আশাবাদী  যে ফলন হয়েছে তাতে ২ বিঘায় ৬-৭ মন সরিষা পাব।এতে আমার খরচ বাদে ২০-২৫ হাজার টাকার মতো মুনাফা হবে। মুড়িয়াউক মাঠে আলাপ হয় এ গ্রামের চাষী আব্দুল কবির (৬০) এর সাথে। তিনি জানান  আমি এ বছর আমার ৪ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এতে খরচ হয়েছে ১০ হাজার টাকার মতো। আশাকরি আমার জমিতে যে ফলন হয়েছে তাতে ২২-২৪ মন সরিষা পাব। এতে আমার ৭০-৮০ হাজার টাকার মতো মুনাফা হবে। তিনি আরোও জানান  আমাদের মাঠে বোরোধান আবাদ হয়না যেহেতু এ মাঠে এখনো ডিপটিউবওয়েল বসেনি বা এর উদ্যোগ নেয়া হয়নি।তাই আমরা শুধু বোনা আমনের উপর নির্ভরশীল।আর বোনা আমনের ফলন খুব কম।প্রতি বিঘায় বড়জোর ৬ মন।এতে খরচ বাদে মুনাফা হয়না।তাই আমরা রবিশস্য সরিষার উপর মূলত নির্ভর করে আসছি। এ সরিষা থেকে নিজেদের তেলের চাহিদা মিটে এবং বাড়তি যে অর্থ পাই তাতে সংসারের খরচ মেটাতে সমর্থ হই।মুড়িয়াউক গ্রামের আলকাছ মিয়া,রুবেল মিয়ার সাথে আলাপকালে জানান আমাদের  ধান চাষে তেমন কোন লাভ হয়না তাই আমরা সরিষা,গম,ধনিয়া মতো ফসল যখন যেটা সুবিধাজনক মনে হয় আবাদ করে আসছি। এ বছর সরিষা বেশ লাভজনক হওয়ায় আশাবাদী। এদিকে সরিষার আবাদ বেড়ে যাওয়ায়  ইতিমধ্যে হবিগঞ্জ থেকে মৌচাষী ছুরত আলী উপজেলার সাতাউক মাঠ মৌবাক্স স্থাপন করেছেন।



তিনি ২০১৫ সাল থেকে লাখাইয়ের কোন না কোন মাঠে মধু সংগ্রহ করে আসছেন। এ বছর সাতাউক মাঠে মৌবাক্স নিয়ে আসা মৌচাষী জানান লাখাইয়ে সরিষা নির্ভর মধু আহরনের সম্ভাবনাময় অঞ্চল হওয়া সত্ত্বেও অন্য কোন মৌচাষী আসেননা কারন এ এলাকার কৃষকেরা বুঝে না বুঝে সরিষার জমিতে কীট নাশক ছিটিয়ে দিয়ে  দেয়।এতে মৌমাছি মারা পড়ে। তবে দিন দিন অনেক কৃষকের মাঝে সচেনতা সৃষ্টি হওয়ায় তারা আমাকে সহযোগিতা করছে।তাছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও আমাকে সহযোগিতা করছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান লাখাইয়ে সরিষা নির্ভর মধু সংগ্রহ করতে আমরা মৌচাষীদের সহযোগিতা করে আসছি। লাখাই উপজেলার  প্রতিটি সরিষার মাঠ থেকে যাতে মধু আহরিত হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। মৌচাষীদের সাথে যোগাযোগ করে আসছি।  তিনি আরোও জানান মৌমাছি সরিষার পরাগায়নে সহায়তা করে থাকে এবং  সরিষায় রোগ-বালাই  কম হয়ে থাকে। এতে ফলন ১৫-২০ শতাংশ হারে বৃদ্ধি পায়

। বালাইনাশক ব্যবহার কমে যায় ফলে উৎপাদন খরচ  কম হয়।

আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে