নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হবিগঞ্জে তীব্র শীত নিয়ে মানুষ নানা সংকটে

হবিগঞ্জে  তীব্র শীত নিয়ে মানুষ  নানা সংকটে। মৌসুমের শুরুতে শীতের তেমন প্রকোপ না থাকলেও, পৌষ মাসের মাঝামাঝি সময়ে এসে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে সকালে ও সন্ধ্যার পর কনকনে ঠান্ডা অনুভুত হয়। সেই সাথে ঘন কুয়াশার চাদরে ডাকা পরে চারপাশ। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলে না সূর্যের।


শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।


হবিগঞ্জের প্রতিবেশী উপজেলা শ্রীমঙ্গলে গেল কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফলে এর প্রভাব পড়েছে হবিগঞ্জে। জেলার উপর দিয়ে গত কয়েকদিন ধরেই মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।


বোরো আবাদ ব্যাহত, নষ্ট হচ্ছে ফসল। তীব্র শীত ও ঘন কুয়াশায় জেলায় বোরো ধানের বীজতলা নষ্ট হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। সেই সাথে তীব্র ঠান্ডার কারণে বোরো রোপনেও ব্যাঘাত ঘটছে। জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার অনেক স্থানে মিলছে না শ্রমীক। কৃষকদের আশঙ্কা- শীত অব্যাহত থাকলে পিছিয়ে যাবে বোরো আবাদ। এতে আগাম বন্যায় ফসলহানির সঙ্কাও করছেন তারা।

অন্যদিকে, মাধবপুর, বাহুবল ও চুনারুঘাট উপজেলার শীতকালিন সবজিগুলোও কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় নষ্ট হওয়ার উপক্রম। এতে দুশ্চিন্তায় চাষিরা। বেড়েছে গরম কাপড়ের চাহিদা


তীব্র হয়ে শীত জেঁকে বসার কারণে জেলায় চাহিদা বেড়েছে শীতের পোষাকের। আগের তুলনায় গেল কয়েকদিন ধরে শীতের কাপড়ের দোকানগুলোতে ভীড় বাড়ছে ক্রেতাদের। বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে সার্বক্ষণিক লেগে থাকছে ক্রেতাদের জটলা।

ক্রেতাদের অভিযোগ- এ বছর শীতের পোষাকের কালেকশন কম, তবে দাম একটু বেশি। তবে বিক্রেতারা বলছেন- হঠাৎ করেই শীত ঝেঁকে বসায় কালেকশন সম্ভব হয়নি। তবে শীত অব্যাহত থাকলে নতুন কাপড় আনা হবে। যদিও দাম কমার কোন আশা দেখছেন না তারা।

এদিকে, তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন হতদরিদ্র মানুষগুলো। এখনও শীতবস্ত্র উপহার না পাওয়ায় দিন আনা দিন খাওয়া মানুষগুলো রয়েছে নিদারুণ কষ্টে। একই অবস্থা বাড়ি-ঘর হারা পথে ঘুমানো শিশু-কিশোর ও মানষিক প্রতিবন্ধীরা।

আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে