নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত


 হবিগঞ্জের বানিয়াচংয়ে কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা  ও শাপলা কাব অ্যাওয়ার্ড- ২০২০ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 


২ জানুয়ারি সোমবার রাত থেকে শুরু হওয়া কাব ক্যাম্পুরী মহা তাঁবু জলসার ৪ জানুয়ারি বুধবার রাতে ছিল সমাপনী দিন। বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া কাব ক্যাম্পুরী মহা তাঁবু জলসার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।


 বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বানিয়াচং উপজেলার সভাপতি পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সামিউর রহমান, স্কাউটস কমিশনার বিপুল ভূষন রায়, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। 


এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রনজিৎ চন্দ্র দাশ, মোঃ আশাদুল হক ও বায়েজিদ সরদার, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারি শিব্বির আহমদ আরজু,  প্রভাষক ইমতিয়াজ আহমদ লিলু, শিক্ষক রুবেল আহমদ, ফারুক মিয়া, আব্দুল মতিন, সুরুজ আলী, শাহিনুর মিয়া, ফজল উল্লাহ খান, আবুল মনসুর তুহিন, আফরোজা বেগম, বানিয়াচং স্কাউটস লিডার মতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, ও শিক্ষার্থীবৃন্দ।


পরে অতিথিবৃন্দ ২০২০ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করার পাশাপাশি, বিভিন্ন গান, বিয়ের ধামাইল, বাল্য বিয়ে ও পূর্ণ বয়স্কদের বিয়ের নাটক উপভোগ করেন।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে