নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেছেন, অনেক চ্যালেঞ্জিং পেশা হচ্ছে পুলিশের। জনগণের তুলনায় জনবল অনেক কম। এর পরও পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমি সবেমাত্র যোগ দিয়েছি বানিয়াচং থানায়। এখানে দালালদের ঠাঁই হবে না। সালিশ বিচারও আর থানায় হবে না। যারা ভুক্তভোগী তাদের জন্য বানিয়াচং থানার ওসির দরজা খোলা। মঙ্গলবার বাদ মাগরিব গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় ওসি মিজানুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক, ইয়াবা, মদ, জুয়াসহ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে গ্রাম্য দাঙ্গা নিরোধ, আইন শৃংখলা রক্ষাসহ ইভটিজিং বন্ধে কঠোর থাকবে পুলিশ। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আঃ রহিম, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব উপদেষ্টা মোতাব্বির হোসেন, সভাপতি মোশারফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন ও আক্তার হোসেন আল হাদী, সৈয়দ সাজ্জাদ হাসান, আনসার আলী, রাহিম উদ্দিন রিয়াজ, মিজানুর রহমান, মোবাশ্বির আহমদ, ফারুক আহমদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে