নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা



 হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)  বিকাল ৩ টায়  আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সেক্রেটারি শিব্বির আহমদ আরজু,  ইউপি চেয়ারম্যান, আরফান উদ্দিন, মঞ্জু কুমার দাশ, জয়কুমার দাশ, এরশাদ আলী, আঃ আহাদ,   আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ ফুল মিয়া,  ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, ২০২২ খ্রি. সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভালোই পার করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা ভাল। ২০২৩ খ্রি. যাতে ভালো যায় সেদিকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক হয়ে কাজ করার আহবান জানান তিনি।


সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলকে এক যোগে কাজ করতে হবে। বিশেষ করে জুয়া ও মাদক নির্মূলে প্রয়োজনে দিবারাত্রী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া নন্দীপাড়া এলাকায় খাল দখল করে ঘর নির্মানকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকনে দাবীর প্রেক্ষিতে অতিথি ও বণ্য পাখি শিকার বন্ধ করতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে সচেতনতা মূলক মাইকিং করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে