নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হবিগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়)সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সহজ কোরআন শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাগণ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আবু তৈয়ব মোজাহিদী। পরে ৫ দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস পবিত্র ঈদুল ফিতরের আগে প্রদান করতে হবে। ১৯৯৩ থেকে ২০২৫ খ্রি. দীর্ঘ ৩৩ বছর পর্যন্ত নিষ্ঠা ও সততার সাথে তৃণমূল পর্যায়য়ে ইসলামি বুনিয়াদি শিক্ষা প্রাথমিক ও বয়স্ক শিক্ষা শতভাগ নিশ্চিত করে আসছেন শিক্ষক-শিক্ষিকাগণ। ইসলামিক ফাউন্ডেশন এর সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ ও জননন্দিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার যুব সমাজ এবং মহিলা শিক্ষিকাগণ আন্তরিকভাবে পাঠদান করে শিক্ষা কার্যক্রম প্রকল্পের সুনাম বৃদ্ধি করেছেন। যা ইতিমধ্যে সকলের প্রশংসা ও জনমনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এসব শিক্ষক-শিক্ষিকাগণ বর্তমানে বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অতিদ্রুত আউটসোর্সিং থেকে শিক্ষা কার্যক্রমকে রাজস্ব খাতে নিতে অন্তর্ববর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। অন্যথায় পবিত্র ঈদুল ফিতরের পরে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হকের সঞ্চালণায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সালাম জালালাবাদী, মুফতি ফয়জুল করিম, মাওলানা আবু নাসের খান,মাওলানা ফিরুজ আহমদ, মাওলানা মোজাহিদ আহমদ মানিক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মাসুদ খান, মাওলানা আব্দুলন কাদির, মাওলানা মহিবুর রহমান, মাওলানা আঃ নূর, হাফেজ শিব্বির আহমদ আরজু, মাওলানা শামছুল আলম, মাওলানা আব্দুল লতিফ, মুফতি জুবায়ের আহমদ ও মোঃ নায়েব হোসেন প্রমুখ।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে