নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দ্রুত সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে- ডাঃ জীবন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা.সাখাওয়াত হাসান জীবন বলেছেন, দ্রুব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও আইন শৃংখলার উন্নতি ঘটাতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভাংতে হবে। কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। এ ক্ষেত্রে দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি। শনিবার (১লা মার্চ) বিকাল ৪টায় ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩নং ইউনিয়ন বিএনপির উদ্যোগে দ্রুব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃংখলা উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি বিগত সরকারের আমলে বিনা দোষে ১৪টি মামলার আসামী হয়েছি। জেল খেটেছি। ১৯ জুলাই এর পর আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আওয়ামীলীগের নেতা/কর্মীরা গিয়ে পুলিশ লেলিয়ে দিয়েছিল। বাড়ি-ঘর ভাংচুর করেছে। বিএনপি সেই কাজ করেনি এবং করবেও না। ৯ হত্যা মামলাসহ অন্যান্য মামলায় যে ক’জন নিরপরাধ ব্যক্তি আসামী হয়েছেন তাদের ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আশাকরি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদ পড়বে। ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছামির আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শেখ সোহেল আহমেদ এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মস্তোফা আল হাদী, সাবেক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন, ৪নং ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আমজাল হোসেন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুল মুরাদ, উপজেলা জাসাস সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন ও তাতীদল সভাপতি মওদুদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা এম শফিউর রহমান।
Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে