নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে আনসার ও ভিডিপি দপ্তরের " উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত।

লাখাইয়ে আনসার ও ভিডিপি দপ্তরের " উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত। 

লাখাইয়ে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর)  দুপুর ১১ ঘটিকায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে " উপজেলা সমাবেশ " উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও উপজেলা প্রশিক্ষক মুর্শেদ জাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরুপ রতন পাল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন ইউনিয়ন কমান্ডার মোঃ রায়হান, গীতা পাঠ করেন ইউনিয়ন দলনেতা ভক্তনন্দ দাস।সূচনালগ্নে অতিথিবন্দকে ফুলেল শুভেচ্ছায় বরন করা হয়।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন কমান্ডার লাভলী রানী দেব,আলা উদ্দিন। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকার, প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,  লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম।সমাবেশে বক্তগন  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকান্ডের বিশদ বিবরন তুলে ধরে বলেন দেশের কল্যাণে এবং যে কোন প্রয়োজনে  নিরলসভাবে কাজ করছে।দেশের যে কোন প্রয়োজনে তারা সদা প্রস্তুত । তারা ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন। কিন্তু সে অনুপাতে তারা ভাতা পায় না।তাদের এ ভাতা বাড়ানো সময়ের দাবী । তাদের ভাতা বৃদ্ধি  ও দুই  ইউনিট রেশন প্রদানে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট অরুপ রতন পাল বলেন বর্তমান সরকার আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি যথেষ্ট আন্তরিক। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সমাবেশে  প্রধান অতিথি ও অতিথি বৃন্দকে আনসার ভিডিপি দপ্তরের পক্ষ থেকে সন্মননা স্মারক ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।সমাবেশে  আনসার ভিডিপি সদস্যদের মধ্য থেকে  ইউনিয়ন কমান্ডার, দলনেতা দের ৫ জনের মাঝে উপহার হিসেবে  ৫ টি বাইসাইকেল  এবং জনের মাঝে  ১০  টি ছাতা তুলে দেন অতিথিবৃন্দ।উল্লেখ্য লাখাইয়ে ৬ হাজার ২ শত জন আনসার ভিডিপি সদস্য রয়েছে। এদের মধ্যে ২৭ জন মাসিক ভাতা পাচ্ছেন। আনসার ভিডিপি সদস্য দের অনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে