নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত। 

লাখাইয়ে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর)  বিকেল ৩ ঘটিকায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, কৃষি কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, উপজেলা খাদ্য পরিদর্শক আশীষ কুমার সরকার, ওসি এলএসডি আমির আলী, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন। 

সভায় খাদ্য বান্ধব কর্মসূচীর অধীনে উপজেলার মাদনা বাজার, লাখাই বাজার ও লাখাই বটতলা বাজার এ ডিলার নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ডিলার হিসাবে নিয়োগ পেতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই শেষে মাদনা বাজারের জন্য আবেদন কারী একজন হওয়ায় আবেদনকারী আব্দুল ওয়াহাব কে ডিলার হিসাবে মনোনীত করা হয়। 

লাখাই বাজার ও  লাখাই বটতলা বাজার এ ডিলার হিসাবে নিয়োগ পেতে আগ্রহী আবেদন কারী একাধিক হওয়ায় তা উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার মনোনীত করা হয়। 

লটারীর মাধ্যমে লাখাই বাজারে  মোঃ সাইকুল ইসলাম ও লাখাই বটতলা বাজার এ মোঃ ইব্রাহিম মিয়া  মনোনীত হয়েছেন বলে জানা যায়। 

নিয়োগ পাওয়া ডিলারগন স্ব স্ব এলাকায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর অধীনে হতদরিদ্রদের মাঝে প্রতিকেজি ১৫ টাকা দরে চাল বিতরণ করবেন।

Tag
আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে