নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা



দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। চাল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে যথাযথ তদারকি না করার ফলে পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে একের পর এক কারফিউ জারি এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ক্রেতারা সমস্যায় পড়েছিলেন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার অভিযানে পর শিক্ষার্থীরা বানিয়াচংয়ের বাজারগুলোতে সকাল থেকে মনিটরিং শুরু করেছে, যা সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। শিক্ষার্থীরা বলছে, তারা প্রতিটি বাজারে টিম গঠন করে মনিটরিং চালাচ্ছে, যাতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পারে।


শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বানিয়াচং বড়বাজারের বিভিন্ন পণ্যের দোকানে এই মনিটরিং করে তারা। বাজারের ভোক্তারা শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বড়বাজারের এক ক্রেতা মামুন মিয়া জানান, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের এই উদ্যোগ আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। তাদের এ ধরনের কার্যক্রম দেখে আমি মুগ্ধ।


পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ, মন্দির পাহারা দেওয়া, এবং আজকের বাজার মনিটরিং কার্যক্রম দেখে আমার বেশ আনন্দ হয়েছে। আমরা এমন উদ্যোমী শিক্ষার্থীদের নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই। খুচরা ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীরা আজ বাজারে এসে আমাদের সবগুলো দোকান ঘুরে ঘুরে মনিটরিং করেছেন। কেউ যদি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে, তাকে বয়কটের কথা জানিয়েছেন তারা। এছাড়া কেউ যদি কোথাও চাঁদাবাজি করতে আসে, তাদের (শিক্ষার্থীদের) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


শিক্ষার্থীরা জানান, নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার, আড়ৎ, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা বানিয়াচংয়ের বিভিন্ন বাজারে মনিটরিং চালাচ্ছি।

আরও খবর







আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে